সুন্দরগঞ্জে রবি মৌসুমে কৃষি প্রণোদনার সার-বীজ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু প্রমুখ। পরে কৃষকদের হাতে উন্নত জাতের সরিষার বীজ ও সার তুলে দেয়ার মাধ্যমে বিতরণের উদ্বোধন করা হয়।