রাজশাহীর তানোরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বুধবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতদের বৃহস্পতিবার সকালের দিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতার কৃতরা হল উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির দুবইল গ্রামের তারেক আহমেদ (২৪), সে মাসুদ রানার ছেলে, একই গ্রামের খাইরুল হাসান (২০), সে সওদাগরের ছেলে, অপরজন কলমা ইউনিয়ন ইউপির চৈরখৈর গ্রামের আনোয়ার হোসেন (৩৩) সে শহিদুল ইসলামের পুত্র। তারা নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের সক্রিয় কর্মী ও নেতা।
জানা গেছে, ২০০৯ সালে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা কলমা, কামারগাঁ ও পাঁচন্দর ইউপি এলাকায় মশাল মিছিল করেন। তারা এজহারভুক্ত আসামী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জানান, এতিন জন নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের কর্মী ও নেতা। উপজেলা জুড়ে যত মশাল মিছিল হয়েছে সবগুলো তে তারা অংশ নিয়েছিল। তারা এজহার ভুক্ত আসামী।
গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে সাড়াশি অভিযান পরিচালনার করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নৈরাজ্যকারীরা গ্রেফতার হবে।