কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ”লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অগ্নি সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপিতে প্রতিবাদ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ইউপি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কয়েল হাটে এমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান।
কয়েল হাটের সড়ক প্রদিক্ষণ শেষে মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ইউপি বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লাটু, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মর্তুজা, ইউপি যুবদলের সভাপতি লুৎফর রহমান।
বক্তারা বলেন, আ”লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। ছাত্র লীগ নিষিদ্ধ সংগঠন।
তারা কোন রাজনৈতিক দল না। তারা সন্ত্রাসী গোষ্ঠী। তারা মনে করেছে রাতের আধারে গুপ্ত সেজে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ করলে বিএনপি শেষ হয়ে যাবে। কিন্তু তারা জানেনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বেগম জিয়ার হাতে গড়া দল। যার নেতৃত্বে আছেন তারুণ্যের অহংকার তারেক রহমান।আরে ১৭ বছর আন্দোলন সংগ্রাম করা দল বিএনপি।
কিভাবে আন্দোলন করতে হয় সেটা বিএনপির নেতাকর্মীরা জানে। ফেসবুকে লকডাউন কর্মসূচি ঘোষনা করে দু এক জায়গায় ককটেল, পেট্রোল বোমা মেরে গনতান্ত্রিক সরকারকে বেকায়দায় ফেলা যাবেনা। মনে রাখতে হবে এটা গোপালগঞ্জ না, এটা তানোর। তবে আমরা তাদের পাতা ফাঁদে পা দিতে রাজি না। সবকিছু ধৈর্য্য সহকারে মোকাবিলা করতে হবে।
তোরা আপা আপা করিসনা তোদের আপা আসবেনা। বক্তারা আরো বলেন, গত বুধবার দিবাগত রাতে মশাল মিছিল ও চকপাড়া ঈদগাহ মোড়ে শাফিউলের কীটনাশকের দোকানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এউপজেলা শান্তিপূর্ণ উপজেলা। বর্তমানে উপজেলার জনসাধারণ কৃষি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর এখানকার পরিবেশ নষ্ট করছে নিষিদ্ধ সংগঠন লোকজন।
পুলিশ প্রশাসন কে বলব নৈরাজ্য কারীরা যেন কোনভাবেই ছাড়া না পায়। যারা শান্ত এলাকাকে অসান্ত করতে চাই তারা কোন রাজনৈতিক দলের লোক হতে পারেনা। তাদের পরিচয় তারা দুষ্কৃতকারী। এসময় ইউপি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।