মাগুরা সদর উপজেলার কছুন্দি ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে । বুহস্পতিবার বিকেলে এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সোহেল রানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রামনগর বাজারে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা বিএনপির সদস্য কুতুবউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু, সদস্য সচিব আব্দুর রহিম সহ অত্র ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।