যশোরে ঝিকরগাছায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বুলবুলি বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার ২০ নভেম্বর সকাল ৮টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গঙ্গাধারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত বুলবুলি বেগম ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, সকালে নিজ বাড়ির একতলা ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন বুলবুলি বেগম। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।