বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে দোয়া, মিলাদ মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা দক্ষিণ বগুড়ার বৃহত্তম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান নন্দীগ্রামের ওমরপুর আশরাফুল উলুম মাদ্রাসা মসজিদে এ আয়োজন করা হয়। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন, অত্র মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোশারফ হোসেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে সংসদ সদস্য মোশারফ হোসেন নিজ হাতে তিন শতাধিক এতিম শিশুর মধ্যে খাবার পরিবেশন করেন।
পরে তিনি এতিম শিশুদের সঙ্গে বসে খাবার খান। এ সময় দলীয় নেতাকর্মীরা খাবার পরিবেশনে তাকে সহযোগিতা করেন। পরে ওমরপুর আশরাফুল উলুম মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য ৩০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন সংসদ সদস্য মোশারফ হোসেন। এতে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবীসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আলেম-ওলামা ও মাদ্রাসার শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।