নওগাঁর মান্দায় ট্রাকের চাপায় সাগর হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার(২০নভেম্বর) সকাল ১০টায় উপজেলার মহানগর নিচপাড়া এলাকায় চৌবাড়িয়া-দেলুয়াবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় ট্রাকের চাপায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী সাগর হোসেনের মৃত্যু হয়।

নিহত সাগর হোসেন উপজেলার দেলুয়াবাড়ি বাজারের পরিচিত মিঠু টেলিকমের স্বত্বাধিকারী মিঠুর ছোট ভাই।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবজাল হোসেন দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হন্তদন্ত করা হয়েছে।