মাঠে মাঠে রোপা আমনের কাটা ধান খাম্বা করা আছে। দিন রাত সমান তালে চলছে ধান কাটা মাড়ায় ও উত্তোলনের কাজ। কিন্তু শুক্রবার দিনভর ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে উপজেলা জুড়ে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। যা চলমান রয়েছে। দিনভর বৃষ্টির কারনে চরম ভোগান্তিতে পড়েছেন পা ফাটা কৃষক ও শ্রমিকরা।

সকালের দিকে ধান মাড়ায় করা শুরু করেন কৃষক আতাউর। শুরুর পর থেকে গুড়িগুড়ি বৃষ্টি। বৃষ্টির মধ্যেই চলে ধান মাড়ায়ের কাজ। সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত মাড়ায় শেষে ঘরে তুলতে পেরেছেন ধান।

আতাউর জানান, গত কয়েকদিন ধরে ধান জমি থেকে এনে খৈলানে রাখা হয়। শ্রমিক না পাওয়ার কারনে ধান মাড়ায় করা যায়নি। শুক্রবারে মাড়ায় শুরুর কিছুক্ষণ পর থেকে শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি। উপায় নাই মাড়ায় করতেই হবে। বৃষ্টির মধ্যেই ধান মাড়ায় করা হয়। গুড়িগুড়ি বৃষ্টির কারনে ধান ভিজে গেছে। ধান যে ভাবেই হোক শুকানো যাবে। কিন্তু খড় শুকানো যায় না।

হান্নান নামের আরেক কৃষক জানান, হেরো ট্র্যাক্টরে করে সকালের দিকে জমি থেকে ধান বাড়ির খৈলানে আনা হয়। প্রথমে এক গাড়ি আনার পর খৈলানে ফেলা হয়। শুরু হয় বৃষ্টি। পলেথিন দিয়ে ঢাকা হয়। পরে আরেক গাড়ি ধান আনার পর পুরো ধান পালা দিয়ে রাখা হয়। বৃষ্টি ছাড়ার পর আবহাওয়া পরিস্কার হলে মাড়ায় করা হবে।

আরেক কৃষক সাইদুর জানান, গত বৃহস্পতিবার রাতে জমি থেকে ধান তোলা হয়েছে। শুক্রবার সকাল থেকে মাড়ায় করার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারনে মাড়ায় করা হয়নি। কবে আবহাওয়া পরিস্কার হবে তারপর মাড়ায় করা হবে। শ্রমিক পাওয়া যাচ্ছে না। আবহাওয়া পরিস্কার হলে শ্রমিক পাওয়া কষ্টকর হয়ে পড়বে।

মনির নামের আরেক জানান, সাড়ে তিন বিঘা জমির ধান কাটা আছে জমিতে। শুক্রবারে ধান গুলো তোলার কথা ছিল। সে ভাবে শ্রমিক ঠিক করা ছিল। কিন্তু শুক্রবারে বৃষ্টির কারনে জমির ধান জমিতেই পড়ে রয়েছে। সব ধান ভিজে গেছে। সোমবার পর্যন্ত বৃষ্টি হবে বলে আবহাওয়া অফিস বলছে। টানা বৃষ্টি হলে প্রচুর ক্ষতি হবে। ধানে গাছ গজিয়ে যাবে। খড় নেয়া যাবেনা।

কৃষকরা জানান, চাষাবাদ করে তেমন লাভ নেই। রোপা আমন ধান কাটা প্রায় শেষের দিকে। কিন্তু কাটা শেষ হলেও জমিতেই পড়ে রয়েছে ধান। এঅবস্থায় শুক্রবার সারা দিন বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পর থেকে চলছে বৃষ্টি। আবার শনিবার, রবিবার ও সোমবার পর্যন্ত বৃষ্টি হবে বলে শোনা যাচ্ছে। সোমবার পর্যন্ত বৃষ্টি হলে মাঠে কাটা ধানের ব্যাপক ক্ষতি হবে। তখন ধান পাওয়া গেলেও খড় পাওয়া যাবেনা। মাঠে থাকা সব ধান খড় ভিজে গেছে। শনিবার থেকে আবহাওয়া পরিস্কার হলে স্বস্তি পাওয়া যাবে। আর শুক্রবার সারা রাত পানি হলে কৃষকের বোবা কান্না ছাড়া কিছুই করার থাকবে না। এমনিতেই উৎপাদন খরচতানোরে অসময়ে দিনভর বৃষ্টি ভোগান্তিতে কৃষক শ্রমিকরা উঠছেনা। ধানের দামও কমে যাচ্ছে। জমি থেকে ভিজে ধান বাড়ির খৈলানে আনতে গুনতে হবে বাড়তি ভাড়া।

কৃষি অফিস জানায়, টানা বৃষ্টি হলে ক্ষতির মুখে পড়বে কৃষকরা।আর দ্রুত সময়ের মধ্যে আবহাওয়া পরিস্কার হলে তেমন ক্ষতি হবে না। কারন জমিতে পানি জমে নাই। পানি জমে থাকলে বেশি ক্ষতি হত। কারন শ্রমিক ও ভাড়া লাগবে বেশি। এজন্য চাষীদের খরচ বাড়তি হবে। উপজেলায় এবারে ২২ হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৮০% ধান কাটা হয়েছে। জমি থেকে ৫০% ধান বাড়ির খৈলানে আনতে পেরেছে। বাকিগুলো কাটা অবস্থায় জমিতে আছে। আবার আলু রোপনও বিলম্ব হবে।
আব্দুস সবুর