বাংগাল হালিয়া শ্রী শ্রী রাধামদন গিরিধারী সেবাকুঞ্জে শ্রী শ্রী গিরিরাজ গোবদ্ধন পূজা ও অন্যকুট লীলা স্বরণ উৎসব ও গুরু মহারাজের ৪র্থ তম তিরোধাম দিবস উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব পালন উপলক্ষে সহায়তা প্রদান করেছেন রাঙ্গামাটি জেলার ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনি।।

আজ শুক্রবার বিকালে বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধামদন গিরিধারী সেবাকুঞ্জে শ্রী শ্রী গিরিরাজ গোবদ্ধন পূজা ও অন্যকুট লীলা স্বরণ উৎসব ও গুরু মহারাজের ৪র্থ তম তিরোধাম দিবস উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব উপলক্ষে আশ্রম কমিটির সভাপতি অরুন সেন ও শ্রী শ্রী রাধা মদন গোপাল গিড়িধারী সেবা কুন্জের পরিচালক অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজির হাতে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো মামুন, বাঙ্গালহালিয়া সরকারি কলেজের ছাত্রদল সভাপতি সুলতান, উপজেলা তাতী দলের আহবায়ক সাদেক হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা রনি প্রমুখ। এ সময় বাংগালহালিয়া শ্রী শ্রী রাধামদন গিরিধারী সেবাকুঞ্জের পরিচালক অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজী বলেন আয়োজিত শ্রী শ্রী গিরিরাজ গোবর্ধন পূজা, অন্নকূট লীলা স্মরণ উৎসব এবং গুরু মহারাজের ৪র্থ তিরোভাব দিবস উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ মহোৎসবে আর্থিক, মানসিক বা শারীরিক যেকোনো ধরনের সেবা বা সহায়তা প্রদান করা একটি অত্যন্ত মহৎ এবং পুণ্যময় কাজ।

ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের উৎসবে সাহায্য করার মাধ্যমে আধ্যাত্মিক প্রগতি লাভ হয় এবং গুরুকৃপা অর্জিত হয়।তিনি জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক রনির প্রতি কৃতজ্ঞতা সহ আশির্বাদ প্রদান করেন।