গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের আগ্রাসী সামরিক বাহিনীর চতুর্থ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলায় ভূপাতিত হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি-র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রোববার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের আকাশ প্রতিরক্ষা ইউনিটের যোদ্ধারা হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-1 গোয়েন্দা ও যুদ্ধ ড্রোনের ২০তমটি নিখুঁত ও কার্যকর আঘাতে শনাক্ত, প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছেন। ড্রোনটি ছিল বর্ধিত পাল্লার ER (Extended Range) সংস্করণের।

গত ২৪ ঘণ্টায় এটি যুক্তরাষ্ট্রের আগ্রাসী সামরিক বাহিনীর চতুর্থ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন, যা আইআরজিসির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলায় ভূপাতিত করা হয়েছে।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আবারও জোর দিয়ে বলেছে, ইরানের ইসলামি প্রজাতন্ত্রের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য একটি ‘রেড লাইন’ বা অতিক্রম-অযোগ্য সীমারেখা। এই আকাশসীমায় যেকোনো ধরনের আগ্রাসন ও লঙ্ঘনের জবাব ইসলামি যোদ্ধারা কঠোর, চূড়ান্ত ও শক্তিশালীভাবে দেবেন।