২০২৬-২০২৭ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রাজশাহীর তানোরে ২০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে এমপির পক্ষে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় এসব সহায়তা বিতরণ করা হয়। তানোরে ঢেউটিন ও অর্থ বিতরণ প্রত্যেক উপকারভোগীকে ১ বান্ডিল ঢেউটিনের পাশাপাশি নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডি এম আক্কাস আলী,নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, তানোর পৌরসভার মেয়র প্রার্থী মাহবুব চৌধুরী, মুন্ডুমালা পৌরসভার সেক্রেটারি গাজীউর রহমান প্রমুখ। এসময় উপকার ভোগীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।