দেশের বিভিন্ন স্থানে কার্য্ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং সম্প্রতি নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে মাগুরায় জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বেলা ১২ টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি হাসানুর রহমান হাসু সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম, ছাত্রদল নেতা মাহমুদুর রহমান তিতাস প্রমূখ।
এসময় জেলা বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল, কৃষকদল মহিলাদর সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভে অংশ নেয়।