খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) পুলিশ লাইন্সে আজ রোববার ২২ নভেম্বর কল্যাণ সভা ও মাসিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন কেএমপির মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিনিস্ট্রেশন এন্ড ফিনান্স) সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ। কল্যাণ সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা শুনে তা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। এ সময় অবসরপ্রাপ্ত ৮ জন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহারসামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়।
পাশাপাশি সেপ্টেম্বর ও অক্টোবর ২০২৬ মাসে পেশাগত দায়িত্ব পালনে সন্তোষজনক অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৫০ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, “কেএমপির প্রতিটি অর্জন সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমের ফসল।
তিনি পারস্পরিক সমন্বয়, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার পাশাপাশি পুলিশ সদস্যদের পেশাদার আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার।
ওয়ারেন্ট তামিল এবং খুনসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জননিরাপত্তা, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ে অঙ্গীকারবদ্ধ -খুলনা মেট্রোপলিটন পুলিশ।