বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সাংগঠনিক ভাবে গতিশালী করার লক্ষ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, সর্বশেষ ২০২০ সালে জুয়েল রানাকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান তারেককে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রদলের কমিটি গঠণ করা হয়। একই সময়ে রাকিবুল হাসান পলিনকে সভাপতি ও নুরনবীকে সাধারণ সম্পাদক করে পৌর ছাত্রদলের কমিটি ঘোষনা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক ভাবে গতিশালী করার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, ছাত্রদলকে সাংগঠনিক ভাবে গতিশালী করার লক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বগুড়া জেলা কমিটি। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশালী করার লক্ষ্যেই জেলা ছাত্রদল এ সিদ্ধান্ত নিয়েছে।