ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল রেজায়ি বলেছেন, ২০২৬ সালের আমেরিকা আর আগের সেই আমেরিকা নেই। দেশটি এখন যুদ্ধে বিজয়ী নয়, বরং পরাজিত রাষ্ট্রে পরিণত হয়েছে!
পার্সটুডে জানিয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল রেজায়ি এক বার্তায় লিখেছেন: “২০২৬ সালের ইরান ১৯৪৩ সালের তেহরান সম্মেলন কিংবা ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়কার ইরান নয়। একইভাবে, ২০২৬ সালের আমেরিকাও সেই সময়কার আমেরিকা নয়। দেশটি এখন যুদ্ধে বিজয়ী নয়, বরং পরাজিত রাষ্ট্রে পরিণত হয়েছে!
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আরও বলেন, “বিশ্ব বদলে গেছে। পুরোনো ছবি দেখিয়ে বর্তমান বিশ্বব্যবস্থাকে অতীতে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়!