ইউরোপের দ্বিমত থাকলেও শেনজেন সম্মেলনকে বিশ্ব রাজনীতির নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ট্রাম্প, জিনপিং ও পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বব্যবস্থার দুর্বলতা উন্মোচন করে দিয়েছে বলে দাবি তাদের। তাই তিন নেতার এই বৈঠক পশ্চিমা বলয়ের একক আধিপত্যের বিপরীতে নতুন মেরুকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন তারা।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অনিশ্চিত এক ভবিষ্যতের সন্ধিক্ষণে বৈশ্ব রাজনীতি। যেখানে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে পুরোনো মিত্রদের ঐক্য আর ক্ষমতার ভারসাম্য। ভিন্ন ভিন্ন রাজনৈতিক ও আদর্শিক অবস্থানের কারণে সহযোগিতার নতুন রূপরেখা ছাড়াই সামনে এগোচ্ছে পরাশক্তিগুলো।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা ও জাতিসংঘের মতো প্রতিষ্ঠানগুলো কার্যকারিতাও গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আর তাই শেনজেনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের বৈঠককে ১৯৪০-এর দশকের পরাশক্তিগুলোর ঐতিহাসিক পুনর্জাগরণ হিসেবেই দেখছেন তারা।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, স্নায়ুযুদ্ধে ভেঙে যাওয়া বৈশ্বিক স্থিতিশীলতায় যে শূন্যতা তৈরি হয়েছে, এই বিগ থ্রি কাঠামো বা ত্রিপক্ষীয় মেরুকরণ তারই প্রতিফলন। যেখানে সবচেয়ে বড় পরিবর্তন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভূমিকায়।

একচ্ছত্র নেতৃত্ব থেকে সরে এসে মস্কো ও বেইজিং এর সঙ্গে একই টেবিলে বসার মাধ্যমে ওয়াশিংটনের তার বদলে যাওয়া অবস্থানের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। আর আলোচনায় পশ্চিম ইউরোপের অনুপস্থিতিই জানান দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র এখন আর কোনো বৃহত্তর পশ্চিমা জোটের প্রতিনিধি নয়, বরং নিজের কৌশলগত স্বার্থেই নতুন সমীকরণে যুক্ত হতে চাচ্ছে।

সেকারণেই তিন নেতার এই বৈঠককে পশ্চিমা আধিপত্যবাদের সমাপ্তি আর তিন পরাশক্তির পুরোনো কূটনৈতিক ধারার ফিরে আসার প্রক্রিয়া হিসেবে দেখতে চান বিশ্লেষকরা।