দেশ ধ্বংসকারী খুনী ফ্যাসিষ্ট ও রক্তপিপাসু শেখ হাসিনার অপতৎপরতা ও অপরাজনীতির বিরুদ্ধে নাটোরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নাটোর জেলার আয়োজনে আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আইনজীবী সমিতির সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নাটোর জেলা দায়রা জজ আদালতের পিপি রুহুল আমিন তালুকদার টগর, সাধারন সম্পাদক শফিকুল হক মুক্তা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল এর পিপি আব্দুল কাদের মিয়া,জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব শহীদ মাহামুদ মিঠু,সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা আজকে সারা দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের যে অগ্নি সন্ত্রাস অবরোধ করছে। আজকে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য দেশে গার্মেন্টস শিল্পে যে ষড়যন্ত্র করে শ্রমিকদের দিয়ে মাঠে নামিয়েছে এই সব সন্ত্রাসের নৈরাজের প্রতিবাদে আজ আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করছে।
আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মানবিক সরকার উনি প্রশাসনকে আইনের শাসন কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন। যে কারনে প্রশাসন আইন শৃঙ্খলার বাহীনি কোথাও গুলি করেনি তাদের হাতে কোন মানুষ হত্যা হয়নি।
আগামী সকল আইনজীবীকে সজাগ থাকার জন্য আহবান জানানো হয়। শেখ হাসিনার অপতৎপরতা ও অপরাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা।