চিকিৎসকের অবহেলায় পেট ব্যথায় মজিবুর রহমান (৪৫) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ তুলেছে স্বজনরা। এঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরের দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা হাসপাতালের।
অভিযোগ রয়েছে চিকিৎসকের অবহেলা, রোগীর স্বজনদের সাথে নার্সদের অসদাচারন, নেই ঔষধ, নেই অক্সিজেন, ভাঙ্গাচুড়া বেড সহ নানা অনিয়ম দিয়েই চলছে রৌমারী উপজেলা হাসপাতালটি। নানা বিধ সমস্যা নিয়ে ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা আইনশৃঙ্খলা মাসিক সভায় আলোচনা ওঠে আসলেও টনক নড়েনি কর্তৃপক্ষের।
নিহতের ছোট ভাই মাইদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮ টার দিকে তার বড় ভাইয়ের পেট ব্যথা শুরু হলে সাথে সাথে তাকে রৌমারী হাসপাতালে ভর্তি করেন। রোগীকে নিয়ে পুরুষ ওয়াডে বেডে বসানোর পরেই বেড ভেঙ্গে ফ্লোরে পড়ে যায় এবং আবারো দ্বিতীয় বেডে শোয়ানো হলে সেটাও ভেঙ্গে পড়ে। তারপর রোগীকে তৃতীয় বেডে শোয়ানো হয়। প্রায় ৩ ঘন্টা চিকিৎসা নেওয়ার পর রোগীর শ^াসপ্রশাসের সমস্যা দেখা দেয়। পরে চিকিৎসককে ডাকতে গেলে তিনি এক নার্সকে ডেকে পাঠান।
অক্সিজেন দেওয়ার কথা বললে নার্স রোগীর কাছে গিয়ে রোগীর স্বজনের সাথে অসদাচরন ব্যবহার করেন। অক্সিজেন সিলিন্ডার নিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কোন সকেটই স্বচল না থাকায় রোগীকে অক্সিজেন দিতে ব্যর্থ হয়। ততক্ষণে রোগী মৃত্যুকোলে ঢুলে পড়েন। মজিবুর রহমান এর মৃত্যুর পর সেখানে ডাক্তার যান। মৃত্যুর খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হাসপাতালের ভিতরে প্রবেশ করেন। অবস্থা বেগতিক দেখে আরএমও ডা, নবীউর রহমান দ্রুত হাসপাতালে ত্যাগ করেন।
এব্যাপারে জানতে আরএমও ডা.নবীউর রহমানের ব্যবহৃত মোবাইল ফোনে কল করলেও কথা বলা সম্ভব হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা.আব্দুস সামাদ বলেন, আমিতো বাহিরে আছি। বিষয়টি খোজখবর নিচ্ছি এবং বরাদ্দকৃত ঔষধ এষনও পাইনি,তাই একটু সমস্যা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হাসান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলতেছি।
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা.স্বপন কুমার বিশ^াস বলেন, বিষয়টি আমার জানা নেই, আপনার মাধ্যমেই আমি জানলাম। আমি এখনই খোজখবর নিয়ে ব্যবস্থা নিবো।