গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতামূলক কর্মকা-ের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয়তাবাদী শ্রমিক দল, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক টোকন জোয়ার্দার, ওলিয়ার রহমান, নুরুল ইসলাম, কাজল, আব্দুর রউফসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।