কুমিল্লার হোমনা উপজেলা সদর লঞ্চঘাটের পন্টুনটি সরিয়ে নেওয়ায় দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। পন্টুন কিংবা বিকল্প কোনো জেটি না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই লঞ্চে উঠানামা করতে হচ্ছে তাদের। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যে কাঠের সিঁড়ি থেকে পা পিছলে নিচে পড়ে গিয়ে আহত হয়েছেন অনেকেই।

জানা গেছে, গত ২৮ অক্টোবর বিকেলে মেরামতের কথা বলে ঘাট থেকে পন্টুনটি নিয়ে যাওয়া হয়। প্রায় এক মাস পেরিয়ে গেলেও তা এখনো ঘাটে ফেরানো হয়নি। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ এই ঘাটে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। পন্টুন না থাকায় এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় লঞ্চে উঠানামা করতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।

ঘাটে আসা যাত্রীদের অভিযোগ, পন্টুন না থাকায় নিয়মিত চরম ভোগান্তির শিকার হচ্ছেন তারা। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক, অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে লঞ্চে ওঠা-নামা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সুরাইয়া আক্তার নামের এক বয়োবৃদ্ধ যাত্রী বলেন, পন্টুন না থাকায় লঞ্চে উঠতে খুব ভয় লাগে। পা পিছলে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। আবদুল লতিফ নামের আরেক যাত্রী জানান, বয়স্ক আর শিশুদের নিয়ে লঞ্চে ওঠানামা করা অসম্ভব হয়ে পড়েছে দ্রæত পন্টুনের ব্যবস্থা করা দরকার।

যাত্রীদের পাশাপাশি নৌযান চালকরাও এই অবস্থায় দুশ্চিন্তায় রয়েছেন। এমভি মিশু লঞ্চের সারেং মো. মোস্তফা জানান, জেটি না থাকায় যাত্রীদের লঞ্চে উঠতে ও নামতে অনেক সমস্যা হচ্ছে। মাঝে মধ্যে যাত্রীরা পড়ে গিয়ে আহত হয়েছেন। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই দ্রæত সমাধান প্রয়োজন বলে মনে করেন তিনি।

এদিকে পন্টুন সরিয়ে নেওয়ার পদ্ধতি ও দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ঘাটের ইজারাদার। ইজারাদার মো. মোসলেম বলেন, ‘আমি বাসায় ছিলাম। আমাকে না জানিয়েই সন্ধ্যার আগ মুহূর্তে পন্টুনটি নিয়ে গেছে। যদি রিপেয়ারও করার জন্য নিতে হয়, অল্প সময়ের জন্য হলেও তো একটা বিকল্প জেটি দিয়ে আমাকে জানিয়ে নেওয়ার দরকার ছিল। এত দীর্ঘ সময় জেটিবিহীন যাত্রীদের রিস্ক নিয়ে লঞ্চে উঠানামায় অনেক অসুবিধা হচ্ছে।

পন্টুন সরিয়ে নেওয়া ও বিকল্প ব্যবস্থার বিষয়ে বিআইডবিøউটিএ-এর নারায়ণগঞ্জ কার্যালয়ের নৌ-সংরক্ষণ ও পরিচালনা বিভাগের উপ-পরিচালক মো. মাসুদ জানান, পন্টুনটির নিচে ছিদ্র হয়ে পানি উঠে যাওয়ায় ঝুঁকি এড়াতে এটি ডকইয়ার্ডে নিয়ে মেরামত করা হচ্ছে। কাজের মান ঠিক রাখতে তাড়াহুড়ো না করে স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, দপ্তরে অতিরিক্ত পন্টুন না থাকায় তাৎক্ষণিক বিকল্প দেওয়া সম্ভব হয়নি। তবে ইজারাদার পোর্ট অফিসারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আবেদন করলে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন দিলে আমরা একটা পন্টুন দিয়ে দেবো।

অন্যদিকে বিআইডবিøউটিএ চাঁদপুরের পোর্ট অফিসার মো. কামরুজ্জাামান বলেন, পন্টুনটি সরিয়ে নেওয়ার পর মেরামত শেষে তা যত দ্রæত সম্ভব ফিরিয়ে দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। অবগত করা হয়েছে; তবে পন্টুন নেওয়ার পর প্রথমে ইজারাদারের মাধ্যমেই তিনি বিষয়টি জানতে পারেন। বড় স্টেশন হিসেবে পন্টুন না থাকায় ইজারাদার এবং যাত্রীদের ক্ষতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বিকল্প না থাকায় ১৫ দিন থেকে এক মাসের মধ্যে কাজ শেষ হলে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। দ্রæত পন্টুন ফেরাতে নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের সাথে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন জানান, উপজেলায় বিআইডবিøউটিএ-এর কোনো কার্যালয় না থাকায় বিষয়টি তার জানা ছিল না। তবে জনভোগান্তি নিরসনে এখন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।