কুমিল্লার হোমনায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সরকারি দপ্তরের অনিয়ম, মাদক ও যানজট নিরসনে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন।

সভায় বক্তব্য রাখেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়–য়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। এছাড়া ইউপি চেয়ারম্যান শাহজাহা মোল্লা, মাওলানা মো. ইব্রাহিমসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আলোচনায় বক্তারা উপজেলার চুরি, ডাকাতি, বাল্যবিয়ে, যানজট ও মাদকের বিস্তার রোধে পুলিশি টহল জোরদারের আহŸান জানান। পাশাপাশি সাবরেজিস্ট্রি অফিসের অনিয়ম এবং ভ‚মি অফিসে নামজারিতে সাধারণ মানুষের হয়রানি বন্ধের দাবি তোলা হয়। ভ‚মি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য কঠোরভাবে দমনের ওপর জোর দেন।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাণিসম্পদ হাসপাতালের পরিবেশ উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং চিকিৎসক-নার্সদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। সভায় পৌর এলাকার যানজট নিরসন, স্যানিটেশন ও স্যুয়ারেজ ব্যবস্থাপনার উন্নয়ন, মশক নিধন এবং ভবন নির্মাণে বিল্ডিং কোড বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. জামাল হোসেন উত্থাপিত সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি উপজেলার আইশৃঙ্খলা রক্ষা ও জনসেবা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।