নওগাঁর পত্নীতলা থানার বিশেষ অভিযানে পত্নীতলার পাটিচরা ইউপি চেয়ারম্যান ছবেদুল ইসলাম রনি (৫২) কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে ১১ টি ওয়ারেন্টভুক্ত আসামি ও ৩টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি ছবেদুল ইসলাম রনিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে তাকে গ্রেপ্তার করার খবরে পত্নীতলা উপজেলার অনেক মানুষ স্বস্তি ও আনন্দ উল্লাস প্রকাশ করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিক নিদর্শনা ও পরিকল্পনায় পত্নীতলা থানা পুলিশের একটি বিশেষ টিম ঢাকা জেলার সাভার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামি ছবেদুল ইসলাম রনিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, আসামি ছবেদুল ইসলাম রনির বিরুদ্ধে পত্নীতলা থানা এবং নওগাঁ সদর থানায় মোট ১১টি ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে ৩টি ছিল সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন যাবত তিনি পলাতক অবস্থায় ছিলেন। আজ বিকেলে আসামি রনিকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।