রাঙামাটির রাজস্থলী উপজেলা রাজস্থলী বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা হয়েছে। পঁচা, বাসি খাবার বিক্রির অপরাধে ১টি দোকানের বিরুদ্ধে মামলা ও ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বুধবার(২৫ নভেম্বর) বেলা ২টা হতে ৩ টা পর্যন্ত রাজস্থলী উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইউছুফ হাসান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতে
অভিযান পরিচালনা করেন।

এ সময় রাজস্থলী থানার এ এস আই ফারুক হোসেন উপজেলা ইউএনও এর দপ্তরের অফিস সুপার মো. জাহাঙ্গীর আলম সহ থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। ইউএনও ইউছুফ হাসান বলেন, বাজারে পঁচা ময়দার কামি ও পরিস্কার পরিচ্ছন্নতা না থাকায় ৪৩ ধারা ২০৯ ভোক্তা অধিকার আইনে অর্থ দন্ড করা হয়।
ছবি ক্যাপসন,, রাজস্থলী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ইউএনও ইউছুফ হাসান।