দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতামূলক কর্মকা-ের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় জাতীয়তাবাদী মহিলা দল, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ পর পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন সভাপতি অধ্যক্ষ কামরুন নাহার লিজা, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, লিপিসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।