রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে সপ্তাহ ব্যাপি প্রাণিসম্পদ প্রর্দশনী মেলা উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

এবারের প্রদর্শনীতে মোট ২৫টি স্টল স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পযন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে গরু, ছাগল, কবুতর, খরগোশ, হাঁস, পোষা বিড়ালসহ বিভিন্ন প্রজাতির পশুপাখি স্থান পেয়েছে।

এছাড়াও রয়েছে প্রাণিসম্পদ প্রযুক্তি কর্নার ও বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসাসেবা ক্যাম্প।

জেলা প্রশাসক মোতাকাব্বির আজমেদ এর সভাপতিত্বে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাস, জেলা মৎস কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আবু বকর,বক্তব্য রাখেন। প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান, জেলার বিভিন্ন খামারি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রদর্শনীস্থলে গিয়ে শেষ হয়।