রাঙ্গামাটি- রাজস্থলী উপজেলার সড়কের বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।একজনের অবস্থা আশংকাজনক হওয়াতে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃতু হয়েছে বলে চন্দ্রঘোনা থানার ওসি জানান।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আবুল খায়ের কোম্পানির দুগ্ধ সামগ্রী পরিবহনকারী একটি মালবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে সোজা ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ড্রাইভার ও হেল্পার গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে ও চিকিৎসা অবস্থায় মারা যায়। পিকআপ ভ্যানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।দুর্ঘটনায় নিহত হলেন, খোকন দে (৪৫) আহত আমজাদ হোসেন (৬০),উভয়ের বাড়ী চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নে।
এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম সাকের আহম্মেদ জানান এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।