রপ্তানিমূখী প্রাণিসম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজশাহীর তানোরে জতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন করা হয়েছে। এ-উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা পরিষদ চত্বরে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর এবং ভেটোনারি হাসপাতালের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান।
অতিথি হিসেবে সমবায় অফিসার সহিদুল ইসলাম, সরনজাই ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নুর মোহাম্মদ, ভেটেনারি সার্জন ডা সুমন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদি পশু হাস মুরগীর উৎপাদন বৃদ্ধি এবং খামারীদের উৎসাহিত করতে হবে। এজন্য প্রাণিসম্পদ দপ্তরকে আরো ভুমিকা রাখতে হবে। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও প্রাণিসম্পদ অধিদপ্তর কর্মচারী এবং বিভিন্ন খামারীরা উপস্থিত ছিলেন।