মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ ও সৌদি আরবের জ্বালানি স্থাপনায় একের পর এক হামলার ঘটনায় সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে।

টানা তিন সপ্তাহের দরপতনের ধারা থেকে বেরিয়ে আসার পথে রয়েছে তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।শুক্রবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ৪টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ সেন্ট বেড়ে ৯৬ ডলার ৬১ সেন্টে দাঁড়ায়। এর আগে বৃহস্পতিবার ব্রেন্টের দাম প্রায় ২ ডলার বেড়েছিল।

এতে গত ৬ নভেম্বরের পর সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় জ্বালানি তেলের দাম।অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২ ডলার ১০ সেন্ট বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৮৫ ডলার ৭৮ সেন্টে দাঁড়িয়েছে। বুধবারের বাজারদরের সঙ্গে তুলনা করে এ হিসাব করা হয়েছে।