অদ্য ২৭/১১/২০২৬ খ্রি. শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় ৪৩তম ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারবৃন্দ তাঁদের প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে স্টাডি ট্যুর উপলক্ষে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে আগমন করেন। এ উপলক্ষ্যে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নবীন কর্মকর্তাদের স্বাগত জানান এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
এ সময় আয়োজিত মতবিনিময় পর্বে ডিআইজি মহোদয় সিলেট রেঞ্জের প্রশাসনিক কাঠামো, সাংগঠনিক কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় রেঞ্জ পুলিশের ভূমিকা সম্পর্কে নবীন কর্মকর্তাদের অবহিত করেন। পাশাপাশি পেশাগত জীবনে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।