মাগুরার মহম্মদপুর উপজেলায় সরকারি বিভিন্ন তহবিল ও কর্মসূচির আওতায় আর্থিক অনুদান, গৃহমঞ্জুরি ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাড. নেওয়াজ হালিমা আরলী, আসন-৩০৫, মহিলা আসন-৫। মহম্মদপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ করা হয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাঁদের স্বাবলম্বী করে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী।