খুলনার ডুমুরিয়ায় নাশকতার মামলায় মোঃ জাহেদ গাজী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ২৭ নভেম্বর দুপুরে উপজেলার শাহপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি শাহপুর গ্রামের মাহাবুর গাজীর ছেলে।
পুলিশ জানায়, জাহেদ গাজীর চলাফেরার ওপর নজরদারি ছিল। শুক্রবার উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করেন। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। শনিবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর ডুমুরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় এর আগে আওয়ামী লীগ নেতা আসলাম ফকির, খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মো. হাসান জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।