দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষ্যে বিরামপুরে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার তাহমিনা সুলতানা নীলার হাতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ডাঃ জাহিদ হোসেনের পক্ষ্যে মনোনয়ন পত্র দাখিল করেন, স্ত্রী ডাঃ শরিফা করিম স্বর্ণা, প্রস্তাবকারী বিরামপুর উপজেলা বিএনপি’র উপদেষ্টা মোজাম্মেল হোসেন মণ্ডল, সমর্থনকারী বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের আহবায়ক শামসুদ্দিন মণ্ডল আবুল, জেলা বিএনপি’র সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাষ্টার ও দিনাজপুর-৬ আসনে বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফেরদৌস রহমান।

এসময় বিরামপুর উপজেলা বিএনপি, ৭ ইউনিয়ন ও পৌর বিএনপি’র নেতাকর্মীবৃন্দ, অঙ্গ-সংগঠন, সহযোগি অঙ্গ-সংগঠন নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।