ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ পীরগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা নুরুল আমিনের সাথে গতকাল বুধবার দুপুরে স্থানীয় জামায়াত কার্যালয়ে পীরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মওলানা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর সহ বক্তব্য দেন পীরগঞ্জ আসনের এমপি প্রার্থী সহকারী অধ্যাপক মওলানা মোঃ নুরুল আমিন। বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর খাইরুল আযম বিএসসি, সঞ্চালনা করেন উপজেলা জামাযাতের প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মোঃ মেজবা উল হক।
মওলানা নুরুল আমিন বলেন,পীরগঞ্জে প্রাকৃতিক সম্পদ কয়লা, লৌহ খনি উত্তোলনের মাধ্যমে আত্মনির্ভরশীল আধুনিক উপজেলা বিনির্মাণে জামায়াত বদ্ধ পরিকর। কোন দলের নাম উল্লেখ নাকরে নুরুল আমিন বলেন, একটি দল আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের নিজেদের দলে ভেড়াতে ও পক্ষে নির্বাচনী প্রচারনা চালাতে বিভিন্ন মুখী ভয়ভিতি দেখাচ্ছেন । এমনকি ডেভিল হান্ট এ পুলিশ দিয়ে আটকেরও ভয় দেখাচ্ছেন।
তাঁদের এ ধরনের কর্মকান্ড চালানো অনুচিত। জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ ওই মত বিনিময় সভার আয়োজন করে।