সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা সার জব্দ এবং ডিলারকে জরিমানা করা হয়েছে।

গতকাল বুধবার রাতে গান্ধাইল ইউনিয়নের কাঠালতলা এলাকায় এ অভিযান চালানো হয় বলে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন। ইউএনও বলেন, বিসিআইসির (বাংলাদেশ সার ও রাসায়নিক করপোরেশন) সিরাজগঞ্জ শহরের বসবাসরত সার ডিলার রেজাউল করিম রঞ্জুর গোডাউন পরিদর্শনকালে বিধিমালা ভঙ্গ করে অবৈধভাবে মজুদ করে রাখা ৪৬ বস্তা ইউরিয়া (প্রায় ২৩ শত কেজি) সার জব্দ করা হয়। জব্দ সার তাৎক্ষণিক সরকারি দরে ৬১ হাজার ১৮০ টাকায় নিলামে বিক্রি এবং ১০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।

ভবিষ্যতে আর অপরাধ না করার শর্তে ডিলার রেজাউল করিম রঞ্জকে মুচলেকায় অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।