উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢেকে পড়েছে সিরাজগঞ্জের যমুনা পাড়ের মানুষ। গত ২ দিন ধরে হালকা দেখা মিলেছে সূর্যের। এতেকরে দিনে কিছুটা শীত কম মনে হলেও সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে তীব্রতা।
ভোরের প্রচন্ড কুয়াশা আর তীব্র শীতের কারণে যেমন খেতে কাজ করতে পারছেন না কৃষক অপরদিকে চরম কষ্ট আর ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তীব্র শীত কনকনে হিমেল হাওয়া আর ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বাড়ছে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং মনসুর আলী মেডিকেলে।
সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে অবস্থিত আবহাওয়া অধিদপ্তর কর্তৃক জানা গেছে শুক্রবার সকালে সিরাজগঞ্জের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ এবং তাড়াশ চলন বিলঞ্চলে ১০.৪ ডিগ্রী সেলসিয়াস।
ঘন কুয়াশা আর তীব্র শীতের কারণে সিরাজগঞ্জের বিভিন্ন রুটের চালকরা পরিবহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
সিরাজগঞ্জ যমুনা নদী বেষ্টিত এলাকা হয় তীব্র শীত এবং ঘন কুয়াশার মাত্রা বেশি। এতে জনজীবনের নেমে এসেছে চরম দুর্বল। শীতার্ত মানুষের জন্য বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে তবে প্রয়োজনের তুলনায় অপ্রতুল।