নওগাঁ-১ (পোরশা সাপাহার নিয়ামতপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো: মোস্তাফিজুর রহমানকে বিজয়ী করতে পোরশা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীকে আহবায়ক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলামকে সদস্য সচিব এবং বিএনপি নেতা মোতাহার শাহ্ চৌধুরী, লায়ন মাসুদ রানা, আজাহার আলী, সাকিল জাবেদ, শাহজামাল শাহ্ চৌধুরী, মিজানুর রহমান শাহ্, ইকবাল হাসান শাহ্ সহ ২০জনকে সদস্য করে মোট ২২ সদস্য বিশিষ্ঠ পোরশা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।