২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় ১ মাস থেকে ১৭ বছর বয়সী ১০০৮ শিশু নিহত হয়েছে। সড়ক ও সড়ক পরিবহন খাতে অব্যবস্থাপনা এবং ট্রাফিক আইন বিষয়ে অসচেতনতার কারণে শিশুরা সড়ক দুর্ঘটনায় উদ্বেগজনক মাত্রায় হতাহত হচ্ছে।

রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্টনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

গত এক বছরের সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়-

বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালক/হেলপার হিসেবে নিহত হয়েছে ৫৩৭ শিশু (৫৩.২৭%)

পথচারী হিসেবে বিভিন্ন যানবাহনের চাপা/ধাক্কায় নিহত হয়েছে ৪৭১ শিশু (৪৬.৭২%)

পথচারী হিসেবে যানবাহনের চাপা-ধাক্কায় নিহতের চিত্র:

১. বাস ও পণ্যবাহী যানবাহনের চাপা/ধাক্কায় নিহত হয়েছে ১৮৭ শিশু (৩৯.৭০%)

২. প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও জীপের চাপা/ধাক্কায় নিহত হয়েছে ৩২ শিশু (৬.৭৯%)

৩. থ্রি-হুইলার ও নসিমন-ভটভটির চাপা/ধাক্কায় নিহত হয়েছে ১৯৮ শিশু (৪২.০৩%)

৪. বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কাায় নিহত হয়েছে ৫৪ শিশু (১১.৪৬%)

শিশু নিহত হওয়া সড়কের ধরন:

শিশু নিহত হওয়া সড়কের ধরন বিশ্লেষণে দেখা যায়, মহাসড়কে ২৮১ শিশু (২৭.৮৭%), আঞ্চলিক সড়কে ৩৬৪ শিশু (৩৬.১১%), গ্রামীণ সড়কে ২৯১ শিশু (২৮.৮৬%) এবং শহরের সড়কে ৭২ শিশু (৭.১৪%) নিহত হয়েছে।

দুর্ঘটনার সময় বিশ্লেষণ:

দুর্ঘটনাসমূহ ভোরে (২৭টি) ২.৬৭%, সকালে (২৬৯টি) ২৬.৬৮%, দুপুরে (২৮৩টি) ২৮.০৭%, বিকালে (২৬১টি) ২৫.৮৯%, সন্ধ্যায় (৯২টি) ৯.১২% এবং রাতে (৭৬টি) ৭.৫৩% ঘটেছে।

সড়ক দুর্ঘটনায় নিহত শিশুদের বয়স ভিত্তিক বিশ্লেষণ:

১ মাস থেকে ৫ বছর বয়সী শিশু নিহত হয়েছে ১৭৯টি (১৭.৭৫%), ৬ বছর থেকে ১২ বছর বয়সী শিশু নিহত হয়েছে ৩৮২টি (৩৭.৮৯%) এবং ১৩ বছর থেকে ১৭ বছর বয়সী শিশু নিহত হয়েছে ৪৪৭টি (৪৪.৩৪%)।