দিনাজপুর জেলার বিরামপুরে ৪টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দীন ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় বিরামপুর উপজেলার টাটকপুরে এমডি ভাটা, এসএ ভাটা ও এমকেএম কে ৩ লক্ষ টাকা করে মোট ৯ লক্ষ টাকা এবং এমডিবি ভাটাকে ৫ লক্ষ টাকাসহ মোট ১৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরফাত উদ্দিন বলেন, বিরামপুর উপজেলার অবৈধ ৪টি ইটভাটায় মোট ১৪ লাখ টাকা জরিমানা করাসহ ইটভাটা গুলোতে তৈরি কাঁচা ইটও নষ্ট করা হয়েছে।
এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিছিন্ন এবং ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে রাব-১৩, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহায়তা করেন।