বগুড়ার নন্দীগ্রামে গণভোট সংক্রান্ত কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার এস.এম সারওয়ার জাহান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নার্গিস পারভিন, ইদ্রিস আলী প্রামণিক, মহেশ চন্দ্র দেবনাথ ও দেবাশীষ কুমার কুন্ড। সভায় প্রধান শিক্ষকগণকে গণভোট কার্যক্রম সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়।

এতে উপজেলার ১০৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন।