কুড়িগ্রামের উলিপুরে গ্রামীন ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতার ফাইনাল খেলায় সাঈদুল গ্রুপকে হারিয়ে আলম গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। উলিপুর শহীদ মিনার চত্বরে ইমারত শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

প্রায় দেড় মাসব্যাপী ৮ দলের অংশগ্রহনে অনুষ্ঠিতউত্তেজনাপূর্ণ বেশ কিছু ইভেন্টের পর গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় ফাইনাল খেলায় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন প্রধান অতিথি হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল হক জর্দা, ইটভাটা মালিক হামিদ মোল্লা, খাইরুল ইসলাম, পৌর ভূমি কর্মকর্তা বিধানচন্দ্র বর্মন, শ্রমিক নেতা আল মামুন।

অতিথিরা চ্যাম্পিয়ন গ্রুপের দলনেতা আলম এর হাতে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন, রানার্সআপ দলনেতা সাঈদুল এর হাতে একটি বাইসাইকেল এবং তৃতীয় স্থান অধিকারি দলনেতা ময়েজ খান এর হাতে একটি খাঁসি প্রদান করেন।

গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার পথে এ ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা গত ডিসেম্বর মাসের ১ তারিখ শুরু হয়েছিল।খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জিন্নাত আলী, রেফারির দায়িত্ব পালন করেন হাবিবুর রহমান।

ইমারত শ্রমিক ইউনিয়নের ক্রীড়া সম্পাদক আলম মিয়া জানিয়েছেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ড-ুডু খেলা হারিয়ে যেতে বসেছে, এ ঐতিহ্যকে ধরে রাখতেই আমাদের এ আয়োজন।প্রতিবছর এমন আয়োজন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।