আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রথম মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ও রাজনৈতিক বিশ্লেষকদের অংশগ্রহণে বিশেষ বিতর্ক অনুষ্ঠান আরএফএল চেয়ার নিবেদিত “যুক্তি সংলাপে বাংলাদেশ”।

সহযোগিতায় ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশন, বাংলাদেশ। আজকের পর্বে বিষয়- বাকস্বাধীনতা নিয়ন্ত্রণ করা গণতন্ত্রের জন্য হুমকি। পক্ষ দলে আছেন সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল এবং বিপক্ষ দলে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

প্রার্থী উপস্থিত ছিলেন জনাব শহীদুল ইসলাম বাবুল (বিএনপি) ফরিদপুর-৪ এবং জনাব সারোয়ার তুষার (এনসিপি) নরসিংদী-২। দেখা যাবে প্রতি শুক্র ও শনিবার বিকেল ৫ টা ১৫ ও রাত ১১টা ৩৫ মিনিটে দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাাটফর্মে। এম আলমগীর (মহাপরিচালক, এনডিএফ বিডি) এর সঞ্চালনায় প্রযোজনা করেছেন দীপ্ত টিভির অনুষ্ঠান বিভাগ।