ইউপি চেয়ারম্যান ও ঢাকা থেকে সাবেক শৈলকুপা উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
ইউপি চেয়ারম্যান ও ঢাকা থেকে সাবেক শৈলকুপা উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক নিলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে শালীয়া গ্রামের নিজ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১০ নভেম্বর নগর বাথান বাজার এলাকায় মহাসড়কে টায়ার পোড়ানোর ঘটনায় সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শালীয়া গ্রামের হাজি রুস্তম আলীর ছেলে।

এছাড়া ঢাকা মহম্মদপুর এলাকা থেকে শৈলকুপা উপজেলার সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম কে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে বলে জানা গেছে।

Ads