বালুর ট্রাকে চলন্ত কোচের ধাক্কায় প্রাণ গেল দুই জনের

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
বালুর ট্রাকে চলন্ত কোচের ধাক্কায় প্রাণ গেল দুই জনের

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রাবাহী কোচের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছে।

আজ রোববার সকাল ৬টার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।বিরামপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পঞ্চগড় থেকে বেশ কিছু যাত্রী নিয় হেরিটেজ স্লিপার কোচ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই কোচের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।এ ঘটনায় অন্তত ছয় জন আহত হয়।

জানতে চাইলে বিরামপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত আতাউর রহমান জানান,সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।আহতরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

Ads