নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
নন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দুপুরে তাদের নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, নন্দীগ্রাম পৌরসভার বৈলগ্রাম এলাকার শাহাদত হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান ও ভাটগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নন্দীগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রিপা ট্রের্ডাসের সামনে থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়। অপরদিকে একই দিনে রাত ১০টার দিকে ভাটগ্রাম ইউনিয়নের মালঞ্চি ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে বগুড়া কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

 

Ads