‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানে ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধেÑমাদককে না বলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে এক মাদকবিরোধী সচেতনতামূলক সভা ঝিনাইদহ শহরের কাঞ্চননগরের বাবর আলী মোড়ে মঙ্গলবাল বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে।

সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে এ সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পিপিএম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এ্যাড. এম. এ. মজিদ।

উপস্থিত ছিলেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা হাসেম আলী, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভা শেষে উপস্থিত সবাই “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধেÑমাদককে না বলি” স্লোগানে মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

 

Ads