সিরাজগঞ্জে ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত ,আহত ৩

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত ,আহত ৩

সিরাজগঞ্জে কাজিপুরে বালুবাহী ট্রাকচাপায় বাদশা সরকার (৫১) নামে এক অটো ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে কাজীপুর উপজেলার পাটাগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাদশা সরকার উপজেলার শুভগাছা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, নিহত বাদশা সরকারের স্ত্রী ও এক শিশুসহ তিনজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মেঘাই থেকে ছেড়ে আসা রায়গঞ্জগামী বালুবোঝাই ট্রাকটি পাটাগ্রাম এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ট্রাকের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করেন।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

 

Ads