সৌদি আরবের রিয়াদ ও খুরাইসে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে: ইয়াহিয়া সারি

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ
সৌদি আরবের রিয়াদ ও খুরাইসে আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে: ইয়াহিয়া সারি

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, সৌদি পক্ষ গত ১২ ঘণ্টায় রাজধানী সানা এবং আল-জাওফ, তাইজ, আমরান, হাজ্জাহ ও সা‘দা প্রদেশে ৫০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

পার্সটুডে জানায়, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি রোববার বলেছেন, সৌদি পক্ষ ১২ ঘণ্টায় রাজধানী সানা এবং আল-জাওফ, তাইজ, আমরান, হাজ্জাহ ও সা‘দা প্রদেশে ৫০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, উত্তেজনা বৃদ্ধির শুরু থেকে ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি পক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মোট সংখ্যা ১ হাজার ৪৬০টিতে পৌঁছেছে।

তিনি আরও বলেন, সৌদি আগ্রাসনের জবাবে আমরা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে দুটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছি। প্রথম অভিযানে সৌদি রাজধানী রিয়াদে অবস্থিত আরামকোর স্থাপনা এবং দ্বিতীয় অভিযানে খুরাইস অঞ্চলের আরামকোর স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। আল্লাহর রহমতে দুটি অভিযানই সফলভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। আঘাতগুলো ছিল সুনির্দিষ্ট এবং এতে লক্ষ্যবস্তু এলাকায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনে তৈরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সৌদি পক্ষের সামরিক ঘাঁটি ও তেল স্থাপনাগুলোতে হামলা চালানো অব্যাহত রাখব। আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো সুনির্দিষ্টভাবে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং পশ্চিমা প্রতিরোধ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা প্রমাণ করেছে। আগ্রাসন বন্ধ এবং অবরোধের অবসান না হওয়া পর্যন্ত সৌদি পক্ষের বিরুদ্ধে আরও কঠোর অভিযান এবং তাদের ভাড়াটে যোদ্ধা ও বাহিনীকে লক্ষ্যবস্তু করা থেকে আমরা বিরত হব না।

Ads