ঝিনাইদহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
ঝিনাইদহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব

বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় শারদীয় দুর্গোৎসব। পূজা মন্ডপ গুলোতে ছিল বিষাদের আবহ দেবীকে বিদায় জানানোর সময় অনেকের মন খারাপ ছিল।

দূর্গাপূজার মধ্য দিয়ে ভক্তরা অশুভ শক্তির পরাজয়, শান্তি সমৃদ্ধি ও জগতের কল্যাণ কামনা করেন। দেবীর কাছে প্রার্থনার মধ্য দিয়ে পরিবার-পরিজনের মঙ্গল এবং আগামী দিনগুলো সুন্দরভাবে কাটানোর প্রত্যাশাও জানান তারা। দুর্গাপূজা শুধু পূজা নয়, এটি বাঙালির প্রাণের উৎসব। যেখানে ধর্মের পাশাপাশি মিশে আছে সংস্কৃতি, সম্প্রীতি, সৌন্দর্য ও মানবতার চিরন্তন আহবান। সবার কন্ঠে ধ্বনিত হয় ‘আবার এসো মা’।

হিন্দুধর্মীয় বিশ্বাস অনুযায়ী মর্তালোকে পূজা গ্রহণ শেষে দেবী দূর্গা ফিরে যান কৈলাসে। বিজয়া দশমীতে দেবীকে সিদুর অর্পন, প্রণাম, ধর্মীয় রীতিতে বিদায় জানানোর মধ্য দিয়ে ভক্তরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রতিমা নিয়ে শোভাযাত্রার মাধ্যমে নবগঙ্গা নদী, চিত্রা নদী, কুমার নদ, বেগবতী নদী, গড়াই নদী,কালীগঙ্গা নদী, কপোতাক্ষ নদ, ইছামতি নদী, ডাকুয়া নদী, কোদলা নদ, ফটকী নদী, বেতনা নদী, বাওড়, বিল বড় পুকুরে খালের জলাশয়ে বিসর্জন দেন।

Ads