ভোলার মনপুরায় যুবলীগের সভাপতি গ্রেফতার

শরিফ হোসাইন, বিশেষ প্রতিনিধি ভোলা ঃ
প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:১৯ অপরাহ্ণ
ভোলার মনপুরায় যুবলীগের সভাপতি গ্রেফতার

ভোলার মনপুরায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

পরে আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেফতার মো. শহিদুল ইসলাম মোল্লা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং সাকুচিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদুল ইসলাম মোল্লা পুলিশের ওপর হামলার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Ads