নন্দীগ্রামে জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও এতিমদের খাবার বিতরণ

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
নন্দীগ্রামে জায়মা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল ও এতিমদের খাবার বিতরণ

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জুবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের জন্মদিন উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার পরিবেশন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) বাদ যোহর উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি মাদ্রাসা মসজিদে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা ইয়াছিন আলী, আব্দুল হাকিম, গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম রব্বানী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মুসা, কোরবান আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবী আহমেদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে জায়মা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে এতিমদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।

Ads